Intro
Lala
Lallalalalaa
Lalala
Lalalalaallaaa
Lalallala Lala
Verse 1
এই রাতের সাঁতার; ছেনে শিফন আঁধার,
জমে বিষাদ বাতাস, শিশিরের মেজাজে।
এই রাতের সাঁতার; ছেনে শিফন আঁধার,
জমে বিষাদ বাতাস, শিশিরের মেজাজে।
এক চোখের স্বপ্ন আরেক চোখে দেখায়,
ঘুরে এবং জড়ায়, কালো ঘোড়ার খুরে।
Chorus
এই রাতের সাঁতার; ছেনে শিফন আঁধার,
জমে বিষাদ বাতাস, শিশিরের মেজাজে।
Verse 2
মুখে চাঁদের শিরনি লেগে থাকে মানুষের
আসে আরও আরও চাঁদ পেয়ালা ভরে।
মুখে চাঁদের শিরনি লেগে থাকে মানুষের
আসে আরও আরও চাঁদ পেয়ালা ভরে।
আর অন্তরে যেন দুলছে কার মাজার!
কারা করে কোলাহল বোবাদের জিকিরে।
Chorus
এই রাতের সাঁতার; ছেনে শিফন আঁধার,
জমে বিষাদ বাতাস, শিশিরের মেজাজে।
Bridge
Lallalalalaa
Lalala
Lalalalaallaaa
Lalallalalala
Bridge
মুখহীন এক দেহ, সরে গেল শরশর
জলের পিছে মুগ্ধ।
চাঁদ বিছিয়ে তাকে
আর আঁকছে হাজার বার, ভাঙছে হাজার বার
তবু তার একটিও ধরছে না যে মনে।
Chorus
এই রাতের সাঁতার; ছেনে শিফন আঁধার,
জমে বিষাদ বাতাস, শিশিরের মেজাজে।