Bridge
স্টেশনের কোনো এক প্রহরে
দেখেছিলাম আমি তোমাকে
দাঁড়িয়েছিলে তুমি নীল শাড়িতে
ভাবছিলে কি যেন আনমনে
Pre-Chorus
নীলচে আকাশ ধূসর কালো মেঘে ঢেকে যায়
শহর জুড়েই বৃষ্টি এসে তোমায় ছুঁয়ে যায়
Chorus
ধরোনা আমার এই হাত
বলোনা হবে কি আমার
করবোনা চোঁখেরই আড়াল তোমায় কখনো,,
বলোনা মনে কি রাখবে
একটু ভালো আমাকে বাসবে
বলোনা থেকে কি যাবে পাশেই চিরকাল
Bridge
রাত যে হলো ভারী
জোনাকি সারি সারি
আকাশে হাজার তারার মেলায়
তোমাই ভেবে ভেবে
যাই লিখে যাই
ছন্দে সাজানো গানের মালা
Pre-Chorus
তুমিও কি একটু ভাবো
মাঝরাতে আমায় খুঁজো
একটু করে আমায়ও কি তুমি ভালোবাসো
Chorus
ধরোনা আমার এই হাত
বলোনা হবে কি আমার
করবোনা চোঁখেরই আড়াল তোমায় কখনো,,
বলোনা মনে কি রাখবে
একটু ভালো আমাকে বাসবে
বলোনা থেকে কি যাবে পাশেই চিরকাল