Chordyes

অহনা

Lirik Lagu অহনা oleh Subconscious

Intro Chorus অহনা, একটু কথা কহো না অহনা, পেছন ফিরে চাহো না অহনা, একটু তুমি হাসো না অহনা, কেন ভালোবাসো না? Verse 1 প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার দুই চোখে আন্ধার দেখি, ঘুম আসে না আমার রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কীভাবে পাবো আমি তোমার ওই চোখেতে হারিয়ে যায় আমার এ মন ঘন কালো চুল দেখে পাগল যে আমি এখন হৃদয়ের কথা আমি বলি কারে? আসে না কাছে আমি শুধু ভালোবাসি যারে Verse 2 সামনে দিয়ে যখন তুমি হেঁটে যাও হৃদয়ের মাঝে আমার ঝড় যে ওঠাও প্রেমে পড়ে আমার কী যে হলো পাগল হলাম আমি, আগে ছিলাম ভালো Sir-এর কথা কিছুই আমার মাথায় ঢোকে না একদিন তোমায় না দেখে থাকতে পারি না নীল জোছনায় শোনাবো গান তোমায় শুধু তুমি ভালোবাসো যে আমায় Verse 3 অনেক দিন হলো তুমি College আসো না মনের মাঝে তাই সুর বাজে না কোথায় হারালে, আমার মনের রাণী? আমি হবো যে তোমার জীবনের খনি এহে অহনা, কেন Phone করো না? এহে অহনা, কেন Class-এ আসো না? এহে অহনা, Note কি তোমার লাগবে না? এহে অহনা, বেইলি রোডে চলো না Chorus অহনা, একটু কথা কহো না অহনা, পেছন ফিরে চাহো না অহনা, একটু তুমি হাসো না অহনা, কেন ভালোবাসো না?