Chordyes

তুমি ছিলে কাল রাতে Tumi Chile Kal Rate

Lirik Lagu তুমি ছিলে কাল রাতে Tumi Chile Kal Rate oleh Obscure

Intro Chorus তুমি ছিলে কাল রাতে জোছনার সাথী নিয়েছিলে মনখানি দিয়ে দুটি আঁখি হাত রেখে দুটি হাতে দিয়েছিলে কথা এ জীবনে মোর প্রাণে দেবেনা তো ব্যথা সব কথা ভুলে আজ তুমি চলে গেলে কি ছিলো তোমার মনে নাই বলে গেলে। তুমি ছিলে কাল রাতে জোছনার সাথী নিয়েছিলে মনখানি দিয়ে দুটি আঁখি Solo Verse 1 দিয়েছি সজল চোখে তোমারি সুখে প্রণয় শিশিরটুকু ছিলো যা বুকে ছলনার অনলে এ অন্তর জ্বেলে স্বপ্নিল ভালোবাসা গিয়েছো ভুলে আশা আজ ব্যথা হয়, নয়নেরও কোনে ভালোলাগা ভালোবাসা রয়ে যায় মনে। তুমি ছিলে কাল রাতে জোছনার সাথী নিয়েছিলে মনখানি দিয়ে দুটি আঁখি Solo Verse 2 স্মৃতির পাবক হয়ে ঘুম ভাঙ্গা রাতে স্বপ্নে রাখো হাত এ দুটি হাতে স্বপ্নের রোদে আমি পেয়েছি যে ভোর স্মৃতির মেঘে তুমি ভাঙলে সে ঘোর সৌরভে রূপ নিলে, ফুটলে তুমি ফুলে কাঁটা হয়ে ভেঙ্গে দিলে জীবনের কূল Chorus তুমি ছিলে কাল রাতে জোছনার সাথী নিয়েছিলে মনখানি দিয়ে দুটি আঁখি হাত রেখে দুটি হাতে দিয়েছিলে কথা এ জীবনে মোর প্রাণে দেবেনা তো ব্যথা সব কথা ভুলে আজ তুমি চলে গেলে কি ছিলো তোমার মনে নাই বলে গেলে। তুমি ছিলে কাল রাতে জোছনার সাথী নিয়েছিলে মনখানি দিয়ে দুটি আঁখি Outro