Chordyes

তুমি কোথায় আছো Tumi Kothay Achho

Lirik Lagu তুমি কোথায় আছো Tumi Kothay Achho oleh Minar Rahman

Intro Verse 1 কেমন যেন হয়ে আছে আকাশটা অনেক স্মৃতি ছিল রংরঙ্গা হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে খুঁজছে তোমার ঠিকানা। কোথায় লুকিয়ে মেঘের ঘনঘটা? কোথায় হারিয়ে রুপালি দুপুর? অনেক অভিমানী হয়ে মনটা আমার খুঁজছে তোমার ঠিকানা।। Pre-Chorus এই পথটা ধরে জানি হেটেছিলাম দুজন গড়বো বলে সুখের নাটাই রুপালি রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল এসো না আবার সবটাই সাজাই। Chorus তুমি কোথায় আছো? আমি কোথায় আছি? কেন যে আজ দুজন দুদিকে ভাসি আমি কোথায় আছি? তুমি কোথায় আছো? কেন যে আজ দুজন দুদিকে ভাসি। Vocalization ও....................... ও, ও....................... ও Verse 2 কেমন যেন হয়ে আছে শহরটা মানুষ গুলো থমকে একা অবাক তাকিয়ে থাকা দূর আরো দূর হারিয়ে সুরের সীমানা। কোথাও বইছে মোহের মাতাল হাওয়া কোথাও উড়ছে স্মৃতির পায়রা আলোর দিন আর রাতের আঁধারটা করছে ভোরের অপেক্ষা।। Repeat Pre-Chorus এই পথটা ধরে জানি হেটেছিলাম দুজন গড়বো বলে সুখের নাটাই রুপালি রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল এসো না আবার সবটাই সাজাই। Repeat Chorus তুমি কোথায় আছো? আমি কোথায় আছি? কেন যে আজ দুজন দুদিকে ভাসি আমি কোথায় আছি? তুমি কোথায় আছো? কেন যে আজ দুজন দুদিকে ভাসি। Outro