Intro 1
কেউ আসে কেউ চলে যায়
তাতে কী বা এসে যায়
খালি হাতে বসে থাকা দায়
রাত জেগে জেগে তারা গোনা আজ কি আর মানায়
আমার এই মন নেই সে দোটানায়
Pre-Chorus
যত দূরে ততই ভালো
কাছে যেতে ভয়
কাছে গেলে হারিয়ে না যায়
বুকের এই ভাঙা টুকরোগুলো বেচাকেনার নয়
লুকিয়ে রাখবো তা না হয়
Chorus
মনে পড়ছে না আজকে তোমায়
মনে পড়বে না জানি আমায়
একদিন ভুলে যাব তোমায়
তুমি জানো কি ?
বলে যাবো শুধু একটা কথা
মনেরই ভেতরটা ফাঁকা
ভিড় শহরেও বড় একা
হায় কী করে ভুলি ?
Intro 1
বিকেলগুলো আবছা হল
ধোঁয়া হল রাত
আমার হাতে নেই যে তোমার হাত
বেলা শেষে দিন ফুরোলো এখন অন্ধকার
ভয় নেই যতই করো আঘাত
Pre-Chorus
লাগছে না কিছু ভালো
আজকে এমন দিন
সব আছে আর সবই অর্থহীন
পুরোনো সে ছবিগুলো ক্রমে হয় মলিন
মুছে যাবে তাও একদিন
Chorus
মনে পড়ছে না আজকে তোমায়
মনে পড়বে না জানি আমায়
একদিন ভুলে যাব তোমায়
তুমি জানো কি?
বলে যাবো শুধু একটা কথা
মনেরই ভেতরটা ফাঁকা
ভিড় শহরেও বড় একা
হায় কী করে ভুলি