Verse
বিদায়, বিদায় প্রিয়তমা
যা কিছু আছে জমা —আজ দিলাম তোমায়
তোমার নিশ্বাসে, বিষ মেশে বিশ্বাসে
শিরায় শিরায় ঘেন্নায় — আর নেই ক্ষমা
আজ হাসছো তুমি হেসে যাও যতখুসি
আমার রাগ — অভিমান জেনো মিথ্যে যে নয়
আজ যাচ্ছো কোথায়—মনে কি পড়েছে আমায়
আমার ভালোবাসা — বাড়ে হতাশা তবু অন্ধকারে
ভয় পাই — মরে যায়
Verse
জেনে নাও , ভালোবাসতে চেয়েছি আমার মত
তবুও হাজার ক্ষত দিয়েছো বিনিময়
নষ্ট শরীরে রোজ আসো ঘুরে ফিরে
তবু কেনো বুঝিনি তোমার অভিনয়
বন্দী আমি,চারদেয়ালের খাঁচায়
দেখি আজ কে বাঁচায় আমার থেকে তোমায়
ফ্লয়েড ইয় দেয়ালে কথা ছিলো বিকেলে
কত সেরা স্মৃতি ধুয়ে দেবো রক্তে তোমার
দেখো হাসছি আমি আরো বেশি ভাসছি আমি
হালকা চাদর জমানো আদর ভুলে গেছো তুমি
বুলেট বিদ্ধ বুকে হিসেব গেছে চুকে
বিদায়, বিদায় প্রিয়তমা — বিদায় !! হায় !!
Outro
জেনে নাও , ভালোবাসতে চেয়েছি আমার মত
তবুও হাজার ক্ষত দিয়েছো বিনিময়
নষ্ট শরীরে রোজ আসো ঘুরে ফিরে
তবু কেনো বুঝিনি তোমার অভিনয়