Chordyes

Mone Porche Na

Mone Porche Na Lyrics by Lakkhichhara

Intro 1 কেউ আসে কেউ চলে যায় তাতে কী বা এসে যায় খালি হাতে বসে থাকা দায় রাত জেগে জেগে তারা গোনা আজ কি আর মানায় আমার এই মন নেই সে দোটানায় Pre-Chorus যত দূরে ততই ভালো কাছে যেতে ভয় কাছে গেলে হারিয়ে না যায় বুকের এই ভাঙা টুকরোগুলো বেচাকেনার নয় লুকিয়ে রাখবো তা না হয় Chorus মনে পড়ছে না আজকে তোমায় মনে পড়বে না জানি আমায় একদিন ভুলে যাব তোমায় তুমি জানো কি ? বলে যাবো শুধু একটা কথা মনেরই ভেতরটা ফাঁকা ভিড় শহরেও বড় একা হায় কী করে ভুলি ? Intro 1 বিকেলগুলো আবছা হল ধোঁয়া হল রাত আমার হাতে নেই যে তোমার হাত বেলা শেষে দিন ফুরোলো এখন অন্ধকার ভয় নেই যতই করো আঘাত Pre-Chorus লাগছে না কিছু ভালো আজকে এমন দিন সব আছে আর সবই অর্থহীন পুরোনো সে ছবিগুলো ক্রমে হয় মলিন মুছে যাবে তাও একদিন Chorus মনে পড়ছে না আজকে তোমায় মনে পড়বে না জানি আমায় একদিন ভুলে যাব তোমায় তুমি জানো কি? বলে যাবো শুধু একটা কথা মনেরই ভেতরটা ফাঁকা ভিড় শহরেও বড় একা হায় কী করে ভুলি