Verse
Bm
বৃষ্টির কোনো রাতে
পুরনো স্মৃতি ভেবে
আনমনে লিখতে বসা একটি ছেলের।
প্রকৃতি তার দিকে
তাকিয়ে একমনে
ভুলিয়ে দিতে অতীতগুলো।
ঠিক তার বিপরীতে
অচেনা আঁধারেতে
নিশ্চুপ বসে থাকা একটি মেয়ের।
প্রকৃতি তার দিকে
চিৎকার করে আলো ছোঁড়ে
যদি ভাঙে তার নীরবতা।
Bridge
এখানেই শেষ নয়
তবু রয়ে যায় অন্ধকার কিছু গল্প,
পচে যাওয়া স্বপ্নের আর্তনাদে
কেঁপে ওঠে প্রকৃতি।
সমুদ্রের বিশাল ব্রহ্মাণ্ডে
হারিয়ে যাওয়া কোনো নাবিকের
কষ্টার্জিত কিছু অবহেলা
আর অপূর্ণতা।
Chorus
তবুও কেন সব শেষে
ব্যর্থ আয়োজনে
দুজন পড়ে থাকে ভিন্ন গ্রহে?
এ কার অভিশাপে
বৃষ্টি আসে ঝড় হয়ে
ভেঙে দেয় দুজনের পৃথিবীকে?
তবুও কেন সব শেষে
ব্যর্থ আয়োজনে
দুজন পড়ে থাকে ভিন্ন গ্রহে?
এ কার অভিশাপে
বৃষ্টি আসে ঝড় হয়ে
ভেঙে দেয় দুজনের পৃথিবীকে?
তবুও কেন সব শেষে
ব্যর্থ আয়োজনে
দুজন পড়ে থাকে ভিন্ন গ্রহে?
এ কার অভিশাপে
বৃষ্টি আসে ঝড় হয়ে
ভেঙে দেয় দুজনের পৃথিবীকে?
Hook
ভোলে না ছেলেটি
লিখে যায় অবিরত,
ভোলে না মেয়েটি
বসে থাকে অপেক্ষায়।
ভোলে না ছেলেটি
লিখে যায় অবিরত,
ভোলে না মেয়েটি
বসে থাকে অপেক্ষায়।
Chorus
তবুও কেন সব শেষে
ব্যর্থ আয়োজনে
দুজন পড়ে থাকে ভিন্ন গ্রহে?
এ কার অভিশাপে
বৃষ্টি আসে ঝড় হয়ে
ভেঙে দেয় দুজনের পৃথিবীকে?
তবুও কেন সব শেষে
ব্যর্থ আয়োজনে
দুজন পড়ে থাকে ভিন্ন গ্রহে?
এ কার অভিশাপে
বৃষ্টি আসে ঝড় হয়ে
ভেঙে দেয় দুজনের পৃথিবীকে?
তবুও কেন সব শেষে
ব্যর্থ আয়োজনে
দুজন পড়ে থাকে ভিন্ন গ্রহে?
এ কার অভিশাপে
বৃষ্টি আসে ঝড় হয়ে
ভেঙে দেয় দুজনের পৃথিবীকে?