#Original Song Aredit -
# Song Name : Dekhoni Ki Pathareo Phote Phul
# Artist : Manna Dey
# Music Director : Gopen Mullick
# Lyricist : Gauriprasanna Mazumder
Intro
দেখনি কি পাথরেও ফোটে ফুল,
ভুল করেও মধুর হয় যে ভুল ।
দেখনি কি পাথরেও ফোটে ফুল,
ভুল করেও মধুর হয় যে ভুল ।
দেখনি কি পাথরেও ফোটে ফুল,
ভুল করেও মধুর হয় যে ভুল ।
Verse 1
দেখেছ কি বরষার ফাঁকে,
জোছনার চোখ জলে ভরে থাকে,
দেখেছ কি বরষার ফাঁকে,
জোছনার চোখ জলে ভরে থাকে,
দেখেছ কি সেই দুটি চোখ কিছু জানাতে ব্যাকুল ।
Chorus
দেখনি কি পাথরেও ফোটে ফুল,
ভুল করেও মধুর হয় যে ভুল ।
Bridge
লোকে যারে মরীচিকা বলে,
ভেবেছো কি তারও বুকটা যে জ্বলে ।
লোকে যারে মরীচিকা বলে,
ভেবেছো কি তারও বুকটা যে জ্বলে ।
Verse 2
জানো না কি ফল্গুর রেখা,
কখনো তো চোখে যায় না গো দেখা,
জানো না কি ফল্গুর রেখা,
কখনো তো চোখে যায় না গো দেখা,
বুঝো নাকি ঝড়ে ভাঙা তরী শুধু পেতেই চায় যে কূল ।
Outro
দেখনি কি পাথরেও ফোটে ফুল,
ভুল করেও মধুর হয় যে ভুল ।